শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
জাতীয়

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

রাজধানীর মগবাজারের আদ–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মহাপরিচালক জানান, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল ও দুঃখজনক। ঠিক কী কারণে একসঙ্গে এতগুলো শিশুর মৃত্যু হলো, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার (তিন দিন) মধ্যে তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আজ ভোররাতের দিকে আদ–দ্বীন হাসপাতালের নবজাতক ওয়ার্ডের পোস্ট অপারেটিভ রুমে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজ থেকে শ্বাসকষ্ট বা বিষাক্ত বাতাসের কারণে শিশুরা অসুস্থ হয়ে মারা গিয়ে থাকতে পারে।

ইতিমধ্যেই পুলিশের রমনা বিভাগ এবং সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বাস্থ্য অধিদপ্তর উভয় পক্ষই জানিয়েছে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।