মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মারা গেছেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশের বরেণ্য অভিনেতা, নাট্যব্যক্তিত্ব ও মঞ্চনির্দেশক আতাউর রহমান মারা গেছেন।

স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশের বরেণ্য অভিনেতা, নাট্যব্যক্তিত্ব ও মঞ্চনির্দেশক আতাউর রহমান মারা গেছেন।

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের প্রিয় সহকর্মী মঞ্চসারথি আতাউর রহমান কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

জানা গেছে, আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ মঙ্গলবার (১২ মে) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। এদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত মরদেহ শহীদ বেদিতে রাখা হবে। তার আগে বাদ জোহর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি অর্কেডে নিজ বাসভবনের সামনে খোলামাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালী জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। স্বাধীনতাযুদ্ধপরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত তিনি। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More