সোমবার, এপ্রিল ৬, ২০২৬
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

আটপাড়ায় বিয়ের ভোজে বিষক্রিয়া, বরসহ হাসপাতালে ভর্তি ২০

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিয়ের ভোজ খাওয়ার পর বরসহ অন্তত ২০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) মোহনগঞ্জ উপজেলার মানসা গ্রামে কনের বাড়িতে ভোজ শেষে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে মনিরুল ইসলামের বিয়ের বরযাত্রা যায় মোহনগঞ্জের মানসা গ্রামে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ভোজে অংশ নেন বরযাত্রীরা।

খাবার খেয়ে নিজ এলাকায় ফেরার কিছুক্ষণের মধ্যেই বরসহ প্রায় ২০ জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থদের মধ্যে বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথার উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

শুনই গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, খাবার খাওয়ার কিছুক্ষণ পরই একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে।

অনেকের অবস্থা খারাপ হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এদিকে বরপক্ষের অভিযোগ, ভোজের খাবারে কোনো ধরনের ক্ষতিকর উপাদান থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল বলেন, একই ধরনের উপসর্গ নিয়ে কয়েকজন রোগী ভর্তি হয়েছেন। কি কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফয়সাল চৌধুরী/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More