শিরোনাম
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর
দীপ্ত নিউজ
জাতীয়

আজ যেসব জেলায় যাচ্ছে ব্যালট পেপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ যেসব জেলায় যাচ্ছে ব্যালট পেপার
শুরু হয়েছে ব্যালট পেপার এবং অন্যান্য উপকরণ বিতরণ। প্রতীকী ছবি

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে জেলায় জেলায় ব্যালট পেপার পৌঁছে দেয়ার কার্যক্রম।

সোমবার (২৫ ডিসেম্বর) প্রথম দিনে বিজি প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস ও সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ১৩টি জেলায় পাঠানো হচ্ছে দ্বাদশ সংসদের ভোটের ব্যালট।

আজ প্রথম পর্যায়ে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙ্গামাটি, বিজি প্রেস থেকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি ও ভোলা এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোনা জেলার ব্যালট পেপার বিতরণ করা হচ্ছে।

পাশাপাশি ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাডও পাঠানো হচ্ছে। জেলাভিত্তিক প্রতিটি গাড়িই প্রেস থেকে ছেড়ে যাচ্ছে বিশেষ নিরাপত্তা বহরে।

এর আগে গতকাল রবিবার (২৪ ডিসেম্বর) সব জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব এনাম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,

‘নির্বাচনের ব্যালট পেপার, পোস্টাল ব্যালট, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের মধ্যে ২৫ ডিসেম্বর তেজগাঁওয়ের গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বিতরণ করা হবে‘।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো নির্বাচনী এলাকায় মামলাসংক্রান্ত অন্য জটিলতা থাকলে সংশ্লিষ্ট জেলার ব্যালট পেপার বিতরণের তারিখ পরিবর্তন করা হতে পারে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।