শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
অর্থনীতি

আজ ব্যাংক খোলা যেসব এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ ব্যাংক খোলা যেসব এলাকায়

ঈদের ছুটির মধ্যেও আজ বুধবার (১১ জুন) এবং আগামীকাল বৃহস্পতিবার (১২ জুন) ঢাকা, চট্টগ্রামসহ দেশের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে পাঠানো নির্দেশনায় জানানো হয়েছে, ওষুধ শিল্প খাতসহ আমদানি ও রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠান ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ বৈদেশিক লেনদেনের প্রয়োজনীয়তা বিবেচনায় ‘অথরাইজড ডিলার (এডি)’ শাখাগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যাংকের নিজস্ব বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য প্রধান বাণিজ্যিক এলাকায় নির্ধারিত শাখাগুলো আজ ও কাল খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এ সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা–কর্মচারীরা যথানিয়মে ভাতা পাবেন বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এই নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।