শিরোনাম
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসসালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ পূজার ছুটিতে দীপ্ত প্লেতে ৫০ টাকায় মাইক্রো ড্রামা, ১০০ টাকায় সিনেমা ‘আল্লাহ, আমাকে খাবার দাও’— আকুতি জানানো সেই সাজুর স্ত্রী আর নেই দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা
দীপ্ত নিউজ
জাতীয়

আজ বিশ্ব পরিবেশ দিবস

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আজ বিশ্ব পরিবেশ দিবস

আজ বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭৪ সালে প্রথমবারের মতো এই দিবস উদযাপন করা শুরু হয়েছিল। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা।’

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানান কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে। সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, বুধবার (৫ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন।

মন্ত্রী আরও জানান, পরিবেশ দিবস উপলক্ষে শেরেবাংলা নগরের পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত এবং বৃক্ষমেলা চলবে ৫ থেকে ১৩ জুলাই পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

এছাড়া এবছর বর্ষা মৌসুমে সারাদেশে ৮ কোটি ৩৩ লাখ ২৭ হাজার গাছের চারা রোপণ করা হবে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

দেশের সকল জেলা ও উপজেলায় এবং ঢাকা মহানগরীর ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হবে। দিবসটি ঘিরে শিশু চিত্রাঙ্কন, শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক ও স্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ