শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আজ পর্দা নামছে অমর একুশে গ্রন্থমেলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ পর্দা নামছে অমর একুশে গ্রন্থমেলার
একুশে গ্রন্থমেলা

কাল থেকে দেখা যাবে না বাংলা একাডেমির চত্বরজুড়ে সারি সারিতে কোন বই কুটির। সন্ধ্যা থেকে আলো জল্বে উঠবে না সোহরাওয়ার্দী উদ্যানে। এখন বিদায়–বিরহের সুর প্রাণের গ্রন্থমেলায়।

বই প্রেমীদের একুশে গ্রন্থমেলার আজ শেষ দিন। তবে শেষ দিকে জমে উঠেছে গ্রন্থমেলা। পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্ট ক্রেতা–বিক্রেতারা। বেড়েছে বিক্রিও।

আবারো এগারো মাস পর জমে উঠবে বাংলা একাডেমি আয়োজিত একুশে গ্রন্থমেলা। উৎসবমুখর ও কোলাহল পরিবেশে দেখা যাবে বাংলা একাডেমি প্রাঙ্গণে, হবে বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষের মিলন মেলা।

গত ২৭ ফেব্রুয়ারি বিকালে মেলায় ছিল উপচে পরা ভিড়। বেলা সোয়া ৩টা থেকেই জমে ওঠে মেলা। বিক্রয় কর্মীরা ব্যস্ত হয়ে পড়েন পাঠকদের চাহিদামাফিক বই সরবরাহে জন্য। তবে মেলার শেষ পর্যায়ে ক্রেতার চেয়ে দর্শনার্থীদের ভীড় বেশি ছিল ।

বিক্রেতারা বলেন, গত দুই বছরের তুলনায় এবার বিক্রির পরিমাণ বেশি। সামগ্রিকভাবে বিগত যেকোনো বছরের তুলনায় বিক্রিতে রেকর্ড সৃষ্টি হতে পারে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

যূথী/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।