শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমান বাহিনীর চার হেলিকপ্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমান বাহিনীর চার হেলিকপ্টার
বঙ্গবাজারের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি দেয়া হচ্ছে

রাজধানীর বঙ্গবাজারের আগুন দীর্ঘ ৪ ঘন্টার চেষ্টার পরও নিয়ন্ত্রণে না আসায় কাজ করছে বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও চারটি হেলিকপ্টার। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনী, বিজিবি যোগ দিয়েছে।

তবুও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না আগুন। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, তারা সাধ্যমতো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ জন্য আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলের পুকুর থেকে পানি দিচ্ছে ফায়ার সার্ভিস।

গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৫০টি ইউনিট।

বঙ্গবাজারে লাগা আগুন এখনো বাড়ছে। আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি মার্কেটে। এনেক্সকো টাওয়ার থেকেও ধোঁয়া বের হতে দেখা যায়।

এরই মধ্যে ভয়াবহ এ আগুন ছড়িয়ে পড়ছে আশপাশের ভবনে। অতিরিক্ত মানুষ সেখানে যাওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস সদস্যদের।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।