শিরোনাম
টিভিতে আজকের খেলা নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স
দীপ্ত নিউজ
খেলা

আগামীকাল শুরু হচ্ছে ফিফা নারী বিশ্বকাপের সেমিফাইনাল

Adib Jamal
Adib Jamal
আগামীকাল শুরু হচ্ছে ফিফা নারী বিশ্বকাপের সেমিফাইনাল

 

ফিফা নারী বিশ্বকাপের সেমিফাইনাল শুরু হচ্ছে আগামীকাল। প্রথম ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে স্পেন। পরদিন দ্বিতীয় সেমিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। বিশ্বকাপের ফাইনাল হবে ২০ আগস্ট।

ফিফা নারী বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে টিকে আছে চারটি দল। দুই দিন বিরতির পর ১৫ তারিখে সুইডেনের মুখোমুখি হবে প্রথমবার সেমিতে ওঠা স্পেন।

শুক্রবার ইডেন পার্কে জাপানকে ২–১ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে সুইডেন। এদিকে, নাটকীয়তায় ভরা প্রথম কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২–১ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করে স্প্যানিশরা।

১৬ তারিখে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে স্বাগতিক অস্ট্রেলিয়া। শনিবার ফ্রান্স–অস্ট্রেলিয়া ম্যাচের ফল ১২০ মিনিটেও না আসায়, গড়ায় টাইব্রেকারে। এতেও ছিল রোমাঞ্চ, টাইব্রেকারে দশম শটে গিয়ে হয় সেমির ফয়সালা। স্বাগতিকরা ৭–৬ গোলে হারায় শক্তিশালী ফ্রান্সকে। অপর ম্যাচে কলম্বিয়াকে ২–১ গোলে হারিয়ে সেমিতে ওঠে ইংল্যান্ড।

সেমিতে জয়ী দুদল আগামী ২০ আগস্ট লড়বে বিশ্বসেরার মুকুট অর্জনের লক্ষ্যে।

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।