
আখাউড়া স্থলবন্দরে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শুক্রবার (২০ অক্টোবর) থেকে আগামী ৬ দিনের জন্য আমদানি–রপ্তানি বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আখাউড়া স্থলবন্দর আমদানি–রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, পূজার আনন্দকে ভাগাভাগি করে নিতে দু’দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে আখাউড়া বন্দর দিয়ে ছয় দিন আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে বন্দরের আমদানি–রপ্তানি বন্ধ থাকবে। তবে মাঝখানে ২৫ ও ২৬ অক্টোবর এ কার্যক্রম চলবে।
আমদানি–রপ্তানি বন্ধ থাকলেও এ সময় স্বাভাবিক থাকবে দুই দেশের যাত্রী পারাপার।
এসএ/দীপ্ত নিউজ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।