শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
অর্থনীতি

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৫ দিন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৫ দিন

ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে দেশের অন্যতম বৃহৎ ও রফতানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এ সময়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সঙ্গে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি–রপ্তানি বন্ধ থাকবে।

শনিবার (৬ এপ্রিল) ছুটি ঘোষণার এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি–রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম জানান, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ থাকলেও অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার।

 

এসএ/দীপ্ত সংবাদ