শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
রাজনীতি

আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার রাখে না: ইশরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার রাখে না: ইশরাক

গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামতে ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ নাম দিয়ে রাজনীতি করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপি আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে মুগদা থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালায় তিনি একথা বলেন।

এসময় বিএনপি তরুণ এই নেতা গেল ১৫ বছরের ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে ঘটানো গুম, খুনসহ তাদের নানা অপকর্মের কথা তুলে ধরেন।

তিনি বলেন, গণহত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরণের অনুশোচনা নেই, উল্টো বিদেশে বসে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে আবারও মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা তার নির্দেশ বাস্তবায়নের পরিকল্পনা ও বাস্তবায়নের চেষ্টা করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবসহ আরও অনেকে।

 

এসএ