শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
জাতীয়

আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত বাণিজ্যে প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত বাণিজ্যে প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে—এমন কিছু বর্তমানে দেখা যাচ্ছে না। ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

রবিবার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাস করে। পৃথিবীর সব দেশের সঙ্গে আমাদের বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, ততক্ষণ দেশ–নির্দিষ্ট কোনো দ্বিপাক্ষিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করি না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী।’

শেখ বশিরউদ্দিন বলেন, ভারতের সঙ্গে নেওয়া বিভিন্ন ট্রেড মেজারের কোনো প্রভাব পড়েছে কি না, সেটিও সরকার পর্যবেক্ষণ করছে।

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সার্বিক পর্যালোচনার জন্য আগামী ১৯ জানুয়ারি অংশীজনদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

 

এসএ