শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

আইডিবি ভবনে শুরু দেশের বৃহত্তম কম্পিউটার মেলা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আইডিবি ভবনে শুরু দেশের বৃহত্তম কম্পিউটার মেলা

আইডিবি মার্কেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে দেশের বৃহত্তম কম্পিউটার মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪’। আকর্ষণীয় সব অফার নিয়ে ৬ দিন ব্যাপি এ মেলার আয়োজন করেছে আগারগাঁও বিসিএস কম্পিউটার সিটি। নির্দিষ্ট পণ্যে বিশাল ছাড়ের পাশাপাশি মেলায় থাকছে গেমিং, আর্ট, ফটোগ্রাফি প্রতিযোগীতাও।

সোমবার (১১ নভেম্বর) সকালে ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান মেলার উদ্বোধন করেন, যা চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত।

ড. সবুর খান বলেন, প্রতিষ্ঠার পর থেকে আইডিবি ভবন মার্কেট অস্থার সঙ্গে ২৫ বছর পূর্ণ করেছে। দেশের আইটি খাতের প্রসারে এই মার্কেটের অনেক অবদান রয়েছে। এমন মেলার আয়োজনের মাধ্যমে আইটি পণ্য নিয়ে গ্রাহকদের আগ্রহ আরও বাড়বে।

বাংলাদেশি এক্সপার্টদের অংশগ্রহণে প্রোডাক্ট তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সবুর খান বলেন, বাংলাদেশের ছেলে–মেয়েরা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তাদেরকে নিয়ে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে। পেটেন্ড প্রোডাক্ট তৈরি ও বিশ্ব বাজারে তা ছড়িয়ে দেয়ার ব্যবস্থা করতে হবে।

বিসিএস কম্পিউটার সিটি, মানেজমেন্ট কমিটির সভাপতি এ.এল. মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী) বলেন, আমাদের উদ্দেশ্য গ্রাহক সন্তুষ্টি। বিগত ২৫ বছর এই ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে আইডিবি মার্কেট। আইডবি মার্কেটে কোনো নকল প্রযুক্তি পণ্য বিক্রি হয় না, এই মার্কেট থেকে পণ্য কিনে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই।

২৫ বছর পূর্তিতে আহ্বায়ক মো. মাহবুবুর রহমান বলেন, ১৯৯৯ সালে ১১ সেপ্টেম্বর বিশাল মেলার মাধ্যমে আইডিবি ভবনের যাত্রা শুরু হয়। এবারও ১১ সেপ্টেম্বর থেকে মেলা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মেলা পিছিয়ে আনা হয়েছে।

বর্তমান পরিস্থিতি ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪’কেই বেসরকারি খাতের সবচেয়ে বড় মেলা উল্লেখ করে তিনি আরও বলেন, এই মেলা গ্রাহকদের আকৃষ্ট করতে সক্ষম হবে। মেলায় অংশ নেয়ার আসুস, এমএসআই, দাহুয়া, গিগাবাইট, এইচপি, হিকভিশন, লেনোভো এবং স্মাট টেকনোলজিস (বিডি) লিমিটেটের প্রতি জানাই কৃতজ্ঞতা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়ান্স আইটি’র ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, গ্লোবাল ব্রাণ্ড পিএলসি’র পরিচালক মোহাম্মাদ জসীম উদ্দীন খোন্দকার ও ইউনাইটেড কম্পিউটার সেন্টার ম্যানেজিং পার্টনার সরোয়ার মাহমুদ খান।

 

এসএ