শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
অর্থনীতি

দ্বিতীয় কিস্তিতে আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দ্বিতীয় কিস্তিতে আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ

 

দ্বিতীয় কিস্তিতে আন্তর্জাতিক মুদ্রা তহিবল–আইএমএফের ঋণের ৬৮ কোটি ২০ লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ।

বুধবার (১৩ ডিসেম্বর) সংস্থাটির পর্ষদ সভায় এই ঋণ অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দ্বিতীয় কিস্তির অনুমোদন দেয়ার আগে, বাংলাদেশে সংস্কারের পদক্ষেপগুলো পরিদর্শন করে আইএমএফের প্রতিনিধি দল। এরপর তাদের মূল্যায়ন ও পর্যবেক্ষণের ভিত্তিতে, বুধবার আইএমএফের পর্ষদে তা অনুমোদন পায়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে, ঋণের প্রথম কিস্তি ৪৭ কোটি ৬২ লাখ ডলার পায় বাংলাদেশ।

আইএমএফ বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দিবে। মোট ৬ কিস্তিতে এই অর্থ আসবে।

 

এসএ/দীপ্ত নিউজ