শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দ্বিতীয়বার আইএসও ১৭০২৫ সনদ পেল কোয়ালিটি ক্যালিব্রেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দ্বিতীয়বার আইএসও ১৭০২৫ সনদ পেল কোয়ালিটি ক্যালিব্রেশন

দেশের ক্যালিব্রেশন সেবাদানকারী প্রতিষ্ঠান কোয়ালিটি ক্যালিব্রেশন সলিউশনস প্রাইভেট লিমিটেড দ্বিতীয়বারের মতো আইএসও/আইইসি ১৭০২৫:২০১৭ অ্যাক্রেডিটেশন সনদ লাভ করেছে।

সোমবার (১১ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল আলম কোয়ালিটি ক্যালিব্রেশন–এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মুহাম্মদ সাইফুল ইসলাম শামীম–এর হাতে আনুষ্ঠানিকভাবে এই সনদ হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিএবি–এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, কোয়ালিটি ক্যালিব্রেশন সলিউশনস প্রাইভেট লিমিটেডের পরিচালক প্রকৌশলী মো. হাসান ইব্রাহিম এবং প্রকৌশলী মো. রুবেল মিয়া উপস্থিত ছিলেন।

কোয়ালিটি ক্যালিব্রেশন সলিউশনস প্রাইভেট লিমিটেড দেশের কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে গত আট বছর ধরে নির্ভরযোগ্য ও মানসম্পন্ন ক্যালিব্রেশন সেবা প্রদান করে আসছে। এর অঙ্গপ্রতিষ্ঠান কিউইএস প্রাইভেট লিমিটেড কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে ক্রেন, প্রেসার প্লান্ট, ভেসেল ও লুজ গিয়ার পরীক্ষার পাশাপাশি পরিবেশগত পরিদর্শন সেবা প্রদান করে থাকে। এটি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড কর্তৃক আইএসও/আইইসি ১৭০২০:২০১২ সনদ প্রাপ্ত।

www.qualitycalibrationbd.com এই ওয়েবসাইটে কোয়ালিটি ক্যালিব্রেশন সলিউশনস প্রাইভেট লিমিটেড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।