2
হাসপাতালে ভর্তি বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে দেখতে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি। এসময় তিনি চিকিৎসকদের কাছে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এর আগে, মঙ্গলবার রাত ১১টার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুক’কে হাসপাতাল ভর্তি করা হয়েছে।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ কায়েস এ তথ্য নিশ্চিত করেন।
এসএ