শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

অলিম্পিকে সাঁতারু রাফির অবস্থান ৬৯তম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অলিম্পিকে সাঁতারু রাফির অবস্থান ৬৯তম
সামিউল ইসলাম রাফি

অলিম্পিক গেমসের অন্যতম আকর্ষণ সাঁতার। বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি প্যারিস সময় সকাল সোয়া এগারোটায় ১০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টের দ্বিতীয় হিটে নেমেছেন পুলে।

১০০ মিটার ফ্রি স্টাইলে প্রথম হিটে প্রথম হয়েছেন ৫৩.৮৫ টাইমিংয়ে। রাফির অংশ নেওয়া দ্বিতীয় হিটে অবশ্য যিনি প্রথম হয়েছেন তার টাইমিং ৫২.২২।

দ্বিতীয় হিটে ছয় নম্বর লেনে সাতরানো বাংলাদেশি অ্যাথলেট রাফি ৫৩.১০ সেকেন্ড টাইমিংয়ে দ্বিতীয় হিটে আট জনের মধ্যে পঞ্চম হয়েছেন। এই ইভেন্টে দশ হিটে ৭৯ জন সাঁতারু অংশ নেন। বাংলাদেশির রাফির অবস্থান ৬৯তম। সব হিট মিলিয়ে সেমিফাইনালে উঠেছেন সেরা ১৬ টাইমিংধারী।

হিটে প্রথম হওয়া আমেরিকান সাঁতারু অ্যালেক্স জে’র টাইমিং ৪৭.৫৭ সেকেন্ড আর হিটে ১৬তম হয়ে সর্বশেষ কোয়ালিফাই করা দক্ষিণ কোরিয়ার সাঁতারু হোয়াংয়ের টাইমিং ৪৮.৪১ সেকেন্ড।

উল্লেখ্য, সামিউল ইসলাম রাফি মূলত ব্যাকস্ট্রোক সাঁতারু। বিশ্ব সাঁতার সংস্থা তাকে প্যারিস অলিম্পিকে ফ্রি স্টাইলে ওয়াইল্ড কার্ড দিয়েছেন।

 

মোহাম্মদ হাসিব/এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।