বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

অমর একুশে বইমেলা শুরু আজ, উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা ২০২৬।

বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা ২০২৬। দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বইমেলা প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে, তবে ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১১টায়। প্রতিদিন বিকাল থেকে মেলায় সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শিশুদের জন্য থাকবে বিশেষ ‘শিশুপ্রহর’।

এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি এবং শিশুচত্বরে ৬৩টি প্রতিষ্ঠান তাদের পসরা সাজিয়ে বসেছে।

মেট্রোরেল স্টেশনের অবস্থানের কারণে এবার বাহিরপথ কিছুটা সরিয়ে মন্দির গেটের কাছে নেয়া হয়েছে। টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে মোট চারটি প্রবেশ ও বাহিরপথ রাখা হয়েছে।

পবিত্র রমজান ও নির্বাচনকালীন পরিস্থিতির কারণে কয়েক দফা পিছিয়ে শুরু হওয়া এই মেলায় দর্শনার্থীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বই বিক্রিতে ২৫ শতাংশ কমিশন এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে তারাবি নামাজের ব্যবস্থা। এছাড়া মেলা প্রাঙ্গণকে ‘জিরো ওয়েস্ট’ বা পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে পলিথিন ও ধূমপানমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন আয়োজকরা। ধূলিবালি নিয়ন্ত্রণ ও মশক নিধনের পাশাপাশি পুরো মেলা প্রাঙ্গণে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিরাপত্তার বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার জানান, মেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো এলাকা প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারিতে থাকবে এবং পুলিশ, র‍্যাব ও আনসারের পাশাপাশি সাদা পোশাকের বিশেষ টিম মোতায়েন থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন বইয়ের বিষয়ে এবং মব পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More