মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

অভিনন্দন বার্তার বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
অভিনন্দন বার্তার বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনের মাধ্যমে অভিনন্দন জানানোয় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনদুর্ভোগ ও দৃষ্টিকটু পরিবেশ এড়াতে এসব প্রচারণা দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ নির্দেশনার কথা নিশ্চিত করেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে বের হয়ে হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং তা কার্যকর করা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে যেসব বিজ্ঞাপন ও বিলবোর্ড প্রদর্শন করা হচ্ছে, সেগুলোও দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন তিনি।

এর আগে বিজয় সরণি দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে অভিনন্দন বার্তা দেখে সেটিও দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More