শিরোনাম
প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ১ নভেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন গোপালগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় বাবা ও মেয়ে নিহত ইংল্যান্ডকে টপকে সপ্তম স্থানে আফগানিস্তান, বাংলাদেশ কত নম্বরে?
দীপ্ত নিউজ
জাতীয়

অবশেষে মুখ খুললেন মাশরাফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবশেষে মুখ খুললেন মাশরাফী

অবশেষে মুখ খুললেন সাবেক সংসদ সদস্য এবং সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। যদিও শিক্ষার্থীদের আন্দোলনে বাংলাদেশ জাতীয় দলের বহু ক্রিকেটার একাত্মতা প্রকাশ করেন ছাত্র–জনতার সঙ্গে। হানাহানি, সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।

তবে, ওইসময়ে নিশ্চুপ ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যও ছিলেন। তার এই চুপ থাকা মেনে নিতে পারেনি সাধারণ মানুষ। হয়েছেন প্রবল সমালোচিত।

বুধবার (১৪ আগস্ট) ক্যামেরার সামনে আসেন। একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে নিজের সীমাবদ্ধতার কথা জানিয়ে ক্ষমা চান মাশরাফী। কেন মানুষের পাশে থাকতে পারেননি, সেটিও তুলে ধরেন।

মাশরাফী বলেন, ‘আমি চেয়েছিলাম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে। এজন্য সংবিধান অনুযায়ী প্রথমে আমাকে স্টেপডাউন (সাংসদ থেকে পদত্যাগ) করতে হতো। এরপর যদি সবকিছু স্বাভাবিক হতো, আমি নড়াইলের মানুষকে কী জবাব দিতাম? তারা আমাকে এত আশা ভরসা নিয়ে সংসদ সদস্য বানিয়েছে। বরাবরই আমার মনে হয়েছে, একটা স্ট্যাটাসে কী হতো? আমি চেয়েছিলাম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে। আমি ব্যর্থ হয়েছি। আমার ব্যর্থতা মেনে নিচ্ছি।’

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।