শিরোনাম
দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
দীপ্ত নিউজ
জাতীয়

অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এখন কোনো চ্যালেঞ্জ অনুভব করছেনা, তবে অপরাধী ধরতে গিয়ে পুলিশ মাঝে মাঝে হামলার শিকার হয়, এরপরও অপরাধী ধরতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়াস্থ পুলিশ লাইন্সে সি আই ডি‘র সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের দমনে ভূমিকা রাখছে। এক্ষেত্রে তারা সর্বাত্মক সচেষ্ট রয়েছে।

দেশের সব বিভাগীয় শহরে সাইবার পুলিশ সেন্টার গড়ে তোলা হবে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রী। সাইবার স্পেসে নানা অপরাধ দমনে এসব ল্যাবের বিকল্প নেই। এর আগে দক্ষিণ কোরিয়া সরকার ও কোইকার অর্থায়নে ৫ তলা ভবনের আধুনিক সাইবার সেন্টারের উদ্বোধন করেন মন্ত্রী। যেখানে ডিজিটাল ফরেনসিকসহ নানা ডিজিটাল অপরাধের অনুসন্ধান করা হবে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুন, স্থানীয় সংসদ সদস্য, আইজিপিসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।