দীপ্ত নিউজ
বাংলাদেশ

৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রবিবার (৩১ মার্চ) বিকেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি।

এসব পদের মধ্যে স্কুল ও কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬ এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩ হাজার ৪৫০টি। এসব পদের পদভিত্তিক তালিকা ১৭ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশ হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আল / দীপ্ত সংবাদ