শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ নভেম্বর ইতিহাস গড়বে বিএনপি!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামী ৮ নভেম্বর বিএনপি সবচেয়ে বড় র‌্যালি করে ইতিহাস গড়বে বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (০৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, ওই দিন র‍্যালি হবে সুশৃঙ্খল ও আড়ম্বরপূর্ণ। যা সমসাময়িক কালের মধ্যে সবচেয়ে বড় র‍্যালি হবে।

র‌্যালি সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জেলা ও মহানগর সব পর্যায়ে এই র‌্যালি অনুষ্ঠিত হবে। ৫ আগস্টের শহীদদের স্মরণ করা হবে র‌্যালিতে।

আল/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More