শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৮০ টাকায় চিকিৎসা নিতে গিয়ে ৮০ হাজার টাকা খোয়ালেন দম্পতি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৮০ টাকায় চিকিৎসা নিতে গিয়ে ৮০ হাজার টাকা খোয়ালেন দম্পতি!

মাগুরায় এক ভুয়া কবিরাজের খপ্পরে পরে ৮০ হাজার টাকা খোয়ালেন এক দম্পতি। সোমবার (১ মে) রাতে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের আড়াইশাত গ্রামে এই ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় দৃশ্য বিশ্বাস ও আলাপি বিশ্বাস দম্পতিকে মঙ্গলবার (২ মে) সকালে ভর্তি করা হয় মাগুরা সদর হাসপাতালে।

হাসপাতালে ভর্তি দৃশ্য বিশ্বাস (৪৮) জানান, দীর্ঘদিন ধরে মাজার ব্যথা ও জমি সংক্রান্ত নানা সমস্যায় জর্জরিত তিনি। কয়েকদিন আগে পরিচয় হওয়া এক ব্যক্তি তাকে জানান ব্যথা হতে মুক্তি ও সকল প্রকার সমস্যা সমাধান করে দিতে পারবে ওই ব্যক্তি। বিনিময়ে বাড়িতে দিতে হবে আসন, কিনতে হবে আগরবাতি, ধুপকাঠি, কলা ,আতপ চালসহ কিছু জিনিস। যার খরচ পড়বে ৮০ থেকে ৮৫ টাকা। কবিরাজের কথায় রাজি হয়ে সোমবার রাতে জিনিসগুলো জোগাড় করে আসনে বসে তারা।

কবিরাজ ও তার সহযোগী কলা ও আতপ চাল দিয়ে ভোগ তৈরি করে। যেটা সে, তার স্ত্রী, তার বাবা ও ১২ বছরের ছেলে খেয়ে অচেতন হয়ে যায়।

কবিরাজ এই সুযোগ কাজে লাগিয়ে তার বাড়ি থেকে প্রায় এক ভরি স্বর্ণ ও ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

এমি/দীপ্ত সংবাদ