দীপ্ত নিউজ
জাতীয়

৭ নভেম্বর সরকারি ছুটি পাবেন যারা

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
৭ নভেম্বর সরকারি ছুটি পাবেন যারা
ছবি: সংগৃহীত

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর ‘সাধারণ ছুটি‘ ঘোষণা করেছে সরকার।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি–৬ শাখা থেকে এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব ওয়ালীউল দামান।

এতে বলা হয়েছে, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারি সাধারণ ছুটি পালন করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে ৭ নভেম্বর সাধারণ ছুটি কার্যকর হবে। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতে এ ছুটি অনুমোদন করা হয়েছে।

এর আগে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বর‘কে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে। এ উপলক্ষে প্রতিবছর সাধারণ ছুটি থাকবে।