দীপ্ত নিউজ
জাতীয়

৭ নভেম্বর সরকারি ছুটি, পাচ্ছেন না যারা

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
৭ নভেম্বর সরকারি ছুটি, পাচ্ছেন না যারা
ছবি: সংগৃহীত

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর ‘সাধারণ ছুটি‘ ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তবে চলতি বছর ৭ নভেম্বর, শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন না। সাপ্তাহিক ছুটির দিনেই পড়েছে দিবসটি।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি–৬ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব ওয়ালীউল দামান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারি সাধারণ ছুটি পালন করা হবে। তবে চলতি বছর ৭ নভেম্বর, শনিবার হওয়ায় দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি ছুটি উপভোগের সুযোগ থাকছে না।

এর আগে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বর‘কে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সরকার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে। এ উপলক্ষে প্রতিবছর সাধারণ ছুটি থাকবে।