মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি

টানা সাতদিন ঈদের ছুটি শেষে বেনাপোলপেট্রাপোল বন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানিরপ্তানি। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে ভারতবাংলাদেশের মধ্যে আমদানিরপ্তানি কার্যক্রম শুরু হয়। ফলে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

এর আগে গত মঙ্গলবার থেকে সোমবার পর্যন্ত টানা সাত দিন ঈদের ছুটিতে বন্দর বন্ধ ছিল। সকাল থেকে বন্দরে পণ্য লোডআনলোডের জন্য তিন হাজার শ্রমিক কাজে যোগদান করেছে।

বেনাপোল বন্দরের আমদানিরপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, আমদানিরপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তাকর্মচারী এবং শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। লম্বা ছুটির কারণে সীমান্তের দুপাশে সৃষ্টি হয়েছে পণ্যজট। আজ সকাল থেকে আমদানিরপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করবে পণ্যজট।

বন্দরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে আমদানিরপ্তানি শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত ভারত থেকে ৫৮ ট্রাক পণ্য আমদানি এবং ২৪ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আমদানিরপ্তানি টানা সাতদিন বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ঈদের ছুটিতে বেনাপোল বন্দরে আমদানিরপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। এ সময় কোনো পণ্য আমদানি হয়নি ভারত থেকে। মঙ্গলবার ছুটি শেষে আবারও দুদেশের মধ্যে আমদানিরপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দরের কর্মকর্তাকর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগদান করেছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

আল মামুন/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More