শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অন্যান্য

৭০ দেশের প্রতিযোগীদের টপকে চ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৭০ দেশের প্রতিযোগীদের টপকে চ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ
হাফেজ আনাস বিন আতিক। ছবি: সংগৃহীত

মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক প্রথম স্থান অর্জন করেছেন। বিশ্বের ৭০টি মুসলিম দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য পান তিনি।

বাংলাদেশ সময় বুধবার (১০ ডিসেম্বর) রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হয়। হাফেজ আনাসের ওস্তাদ হাফেজ নেছার আহমদ আন–নাছিরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাফেজ আনাস জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে অংশ নেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত এই বাছাইপর্ব পরিচালনা করে ইসলামিক ফাউন্ডেশন।

হাফেজ নেছার আহমদ আরও জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেয়া হবে।

এর আগে সৌদি আরব এবং লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছেন হাফেজ আনাস। তিনবারের বিশ্বজয়ী এই হাফেজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার লোপাড়া গ্রামে।