শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৬ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিলে রাত পর্যন্ত চলতে পারে মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৬ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিলে রাত পর্যন্ত চলতে পারে মেট্রোরেল
মেট্রোরেল

 

উত্তরা–মতিঝিল–উত্তরা রুটে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এই রুটে যাত্রী চাহিদা থাকায় আগামী ৬ জানুয়ারি থেকে রাত ৮টা পর্যন্ত বাণিজ্যিক এলাকা মতিঝিলে মেট্রোরেল চলাচল করতে পারে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মেট্রোরেলের সর্বশেষ ট্রিপ রাত ৮টায় মতিঝিল স্টেশন ছাড়বে বলে একটি সিদ্ধান্ত প্রাথমিকভাবে হয়েছে। জনবল ও আনুষঙ্গিক সবকিছু ম্যানেজ হলে আগামী ৬ জানুয়ারি থেকে এটি কার্যকর হতে পারে।

বুধবার মেট্রোরেলের জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব জানান, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টার সময় ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় একটি ব্রিফিং ডেকেছেন। তবে কী নিয়ে বিফ্রিং হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

এর আগে, গত ৭ ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছিলেন, ১৩ ডিসেম্বর দুটি স্টেশন চালুর পর মেট্রোরেলের মোট ১৭টি স্টেশন চালু হয়ে যাবে। তখন চালু হওয়ার বাকি থাকবে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। তবে আমরা রাত–দিন কাজ করছি।

 

আরও পড়ুন: চালু হলো মেট্রোরেলের আরও দুটি স্টেশন

 

আল/ দীপ্ত সংবাদ