শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৫ বছর নিখোঁজ, অবশেষে বাড়ি ফিরল মাদ্রাসাছাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৫ বছর নিখোঁজ, অবশেষে বাড়ি ফিরল মাদ্রাসাছাত্র
নিখোঁজ থাকার পর বাড়ি ফিরল রিমন

ময়মনসিংহের নান্দাইলের বীর কামটখালী গ্রামের কামরুল ইসলামের ছেলে তৌহিদুজ্জামান রিমন (১৭) পাঁচ বছর নিখোঁজ থাকার পর বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে তিনি বাড়ি ফিরে আসেন।

জানা যায়, রিমন স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল। ২০১৮ সালের ২৭ এপ্রিল পরিবারের কাউকে কিছু না বলে রিমন মাদ্রাসা থেকে বেরিয়ে যায়। পরে তার বাবা কামরুল ইসলাম নান্দাইল মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। এভাবে কেটে যায় ৫ বছর, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বাড়ি ফেরার পর এলাকায় তাকে নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

রিমনের মা খাদিজা খাতুন জানান, ‘নিখোঁজের পর ছেলেকে আমি পাগলের মত অনেক জায়গায় খুঁজেছি। অনেক কবিরাজের কাছে গিয়েছি। থানায় জিডি করেছি তবুও ছেলের সন্ধান পাইনি। এখন আমার বুকের ধন ফিরে এসেছে আমি খুবই খুশি হয়েছি। ছেলের বাবা সৌদি চলে গেছেন। তিনিও ছেলের ফেরার সংবাদ শুনে খুশি হয়েছেন।’

এ নিয়ে জানতে চাইলে তৌহিদুজ্জামান রিমন জানায়, ‘আরবি পড়াশোনার চাপ সহ্য করতে পারিনি। তাই ৫ বছর আগে মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছিলাম। পরে ঢাকায় একটি ব্যাগের কারখানায় ৫ মাস কাজ করি। সেখান থেকে সেন্টমার্টিনে চলে যাই। পরিবারের কথা প্রায়ই মনে পড়ে। তাই আর থাকতে পারিনি, বাড়িতে চলে এসেছি।’

মাদ্রাসা ছাড়ার পর কোথায় কোথায় ছিল জানতে চাইলে সে কোনো উত্তর দিতে রাজী হয়নি।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, ‘৫ বছর আগে রিমন নিখোঁজ হয়েছিল। দীর্ঘদিন পরে সে বাড়ি ফিরে এসেছে। তার পরিবার ও আমরা এলাকাবাসী এতে খুব খুশি।’

 

অনু/দীপ্ত সংবাদ