শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

৫ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে বাণিজ্য শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৫ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে বাণিজ্য শুরু

ঈদ ও পহেলা বৈশাখের টানা ৫ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আবারও কর্মব্যস্ততা ফিরেছে।

আবারও বেনাপোল বন্দর দিয়ে রেল ও সড়ক পথে ভারতের সঙ্গে আমদানি–রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে এ বন্দর দিয়ে রেল ও সড়ক পথে ভারতের সঙ্গে আমদানি–রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, সরকারি ছুটি শেষে আবারও এ পথে আমদানি–রফতানিসহ সব কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত পণ্য খালাস করতে পারেন সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ৫ দিন পণ্য খালাস বন্ধ থাকায় এতে সরকারের প্রায় দেড়শো কোটি টাকা রাজস্ব আয় পিছিয়েছে। বন্দরেও ছিল পণ্যজট। তবে এখন পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করেছে পণ্যজট।

প্রসঙ্গত, এর আগে গত ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ৫ দিন এ পথে বন্ধ ছিল আমদানি–রফতানি বাণিজ্য।

 

এসএ/দীপ্ত সংবাদ