শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

৫ জুন শুরু ঈদুল আজহা’র ছুটি, দুই শনিবার খোলা অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৫ জুন শুরু ঈদুল আজহা’র ছুটি, দুই শনিবার খোলা অফিস

আগামী ৫ জুন থেকে আসন্ন ঈদুল আজহা‘র ছুটি শুরু হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে তিনি লিখেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।এছাড়া ঈদ ছুটি শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন ‘শনিবার‘ সব সরকারি অফিস খোলা থাকবে।

উল্লেখ্য, ২০২৫ সালে সরকারি ছুটি তালিকায় ঈদুল আজহা‘র ছুটি শুরু হচ্ছে আগামী ৫ জুন।

 

এসএ