শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৫শত বস্তা ইউরিয়া সারসহ চোরাকারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৫শত বস্তা ইউরিয়া সারসহ চোরাকারবারি গ্রেফতার

দিনাজপুরে বোচাগঞ্জে সার সংরক্ষণ ও বিতরণের গোডাউন নিয়ে যাওয়ার সময় ৫০০ বস্তা ইউরিয়া সারসহ সাদেকুল ইসলাম (৩৮) নামের চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধারকৃত ৫ শত বস্তা ইউরিয়া সারের দাম ৬ লক্ষ ৫০ হাজার টাকা ।

রবিবার (২৩ জুলাই) দুপুরে জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন । আটক সাদেকুল বোচাগঞ্জ উপজেলার কেরালগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আল মাসুম সংবাদ সম্মেলনে জানান, শনিবার (২২ জুলাই) দুপুরে বোচাগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান শুরু করে। এসময় সার পাচারকারী সাদেকুল টের পেয়ে বেপরোয়া গতিতে ট্রাক চালাতে থাকলে, পুলিশ পিছু ধাওয়া করে সারবোঝাই ট্রাকটি জব্দ করে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত যেই থাক না তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুলতান/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।