শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৪ দিনের রিমান্ডে ব্যারিস্টার তুরিন আফরোজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪ দিনের রিমান্ডে ব্যারিস্টার তুরিন আফরোজ

রাজধানী, উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আদালত।

এর আগে, ১টার দিকে তুরিন আফরোজকে আদালতে আনা হয়। এরপর দুপুর ২টা ৩৫ মিনিটে এজলাসে তোলা হয়। এ সময় উত্তরা পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

তুরিন আফরোজের পক্ষে আদালতে আইনজীবী উপস্থিত না থাকায় আসামিপক্ষে তুরিন আফরোজ নিজেই আদালতে শুনানি করেন।

তিনি বলেন, ‘টিউমার অস্ত্রোপচারের কারণে মার্চ থেকে পুরো সময় চিকিৎসাধীন ছিলাম। ফলে ওই সময়ে কোনো ধরনের ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকা সম্ভব নয়।’

প্রশ্ন রেখে তুরিন আফরোজ বলেন, ‘আমি যদি ফ্যাসিস্ট হাসিনার হয়ে কাজ করি তবে তারা আমাকে চাকরিচ্যুত করল কেন? আমি জানি, দিনশেষে ন্যায় বিচার পাব।’

আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ–পরিদর্শক আতিকুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।

 

এসএ