৪ দিনের ট্রানজিট ভিসায় ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এখন থেকে বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তওফিক বিন ফাওজান আর–রাবিয়াহ।

বুধবার (২৩ আগস্ট) সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে বৈঠকে এসব তথ্য জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তওফিক বিন ফাওজান আর–রাবিয়াহ।

তিনি বলেছেন, ওমরা ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। এ ভিসায় গিয়ে সৌদি আরবে ঘুরতে পারবেন বাংলাদেশিরা।

ধর্ম প্রতিমন্ত্রী আরও জানান, ট্রানজিটে গিয়েও বাংলাদেশিরা সৌদি আরবে হজ করতে পারবেন। শুধু সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন। ট্রানজিট ভিসার মেয়াদ হবে চারদিন।

হজের খরচ কমানোর বিষয়ে দুই দেশ আলোচনা করছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। আগামী হজে বাংলাদেশিদে জন্য কোটা বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সৌদি হজমন্ত্রীর কাছে তিনটি দাবি জানানো হবে বলে জানায় ধর্ম মন্ত্রণালয়। দাবিগুলো হলো–এক. হজের সময় মিনা–মুজদালিফায় বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা। দুই. সুশৃঙ্খল লাগেজ ব্যবস্থাপনা তিন. মুজদালিফা থেকে আসার পর বয়স্ক হাজিদের বিশ্রাম নেয়ার পর শয়তানকে পাথর মারার সুযোগ দেয়া। এ ছাড়া হজ ও ওমরাহ যাত্রীদের সার্বিক সুযোগ–সুবিধা বৃদ্ধির প্রস্তাব করা হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে আমন্ত্রণে রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে ৬১ সদস্যের প্রতিনিধিদল মঙ্গলবার রাতে বিশেষ বিমানে ঢাকায় আসেন।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More