শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৪৫ বছর পর ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

Deepto News : দীপ্ত নিউজ
মৃন্ময় মাসুদপ্রকাশ :
৪৫ বছর পর ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন
ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

৪৫ বছর পর ঢাকায় ফের উদ্বোধন করা হলো আর্জেন্টিনার দূতাবাস। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে এই দূতাবাস উদ্বোধন করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।


এ সময় সান্তিয়াগো ক্যাফিয়েরো বলেন
, ১৯৭৪ সালে বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস খোলা হয়। কয়েক বছর পর জান্তা সরকারের সময় দূতাবাসটি বন্ধ হয়ে যায়। বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার জন্য অনবরত ভালোবাসা দেখিয়েছে। তারা আর্জেন্টিনাকে ভুলে যায়নি, সেজন্যই আবারও দূতাবাস চালু করছি।


তিনি আরও বলেন
, এটা শুধু দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের উন্নয়নই নয়; বরং দেশের জনগণের আবেগেরও বিষয়। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডও গতি পাবে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দুই দেশের জন্য আনন্দের মুহূর্ত, এটি; ঐতিহাসিক ঘটনা। অভিনন্দন জানাচ্ছি আর্জেন্টিনাকে। এই দূতাবাসের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে। বিশ্বকাপ জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন। আর্জেন্টিনাও ইতিবাচক সাড়া দেয়। পুনরায় দূতাবাস চালুর ফলে দুই দেশের সম্পর্কে উন্নত হবে।


এর আগে
, সকালে দূতাবাসটির উদ্বোধন উপলক্ষে বড় একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনামন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।


সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড
. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে নৈশভোজে অংশ নেবেন তিনি।