শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
দীপ্ত নিউজ
ধর্ম

৩ হাজার চিকিৎসক নিয়োগে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
৩ হাজার চিকিৎসক নিয়োগে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

নতুন করে তিন হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে সহকারী সার্জন হিসেবে নেয়া হবে দুই হাজার ৭০০ জনকে এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে সরকারি চাকরি পাবেন ৩০০ জন।

বৃহস্পতিবার (২৯ মে) পিএসসির ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ও ফি জমাদান শুরু হবে ১ জুন সকাল ১০টা থেকে। আবেদন শেষ হবে আগামী ২৫ জুন সন্ধ্যা ৬টায়।

এই বিশেষ বিসিএসের প্রার্থীদের জন্য ২০০ টাকা আবেদন ফি গুনতে হবে। তবে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আবেদন ফি ৫০ টাকা ঠিক করা হয়েছে। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হতে পারে বলে সম্ভাব্য সময়ের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশেষ এই বিসিএস পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। আর বাকি ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য।

২০০ নম্বরের মধ্যে প্রার্থী যে পদের জন্য পরীক্ষা দেবেন, সেই বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা হবে। বাকি ১০০ নম্বর হবে সাধারণ বিষয়ে।

সাধারণ বিষয়ে ১০০ নম্বর বণ্টন হবে– বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর ও মানসিক দক্ষতায় ১০ নম্বর।

এই পরীক্ষার জন্য সর্বমোট সময় থাকবে ২ ঘণ্টা, প্রশ্ন থাকবে ২০০টি। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। আর মৌখিক পরীক্ষায় পাস করতে প্রার্থীকে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে।

এর আগে, ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল।