শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি

তিনদিনের জন্য রাঙামাটির সাজেক ভ্যালিতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবকাশযাপনে থাকবেন তিনি।

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

ইউএনও শিরীন আক্তার বলেন, আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাঙামাটির সাজেক ভ্যালিতে সফরের কথা রয়েছে। এ জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

আরও পড়ুন: আগুনে পুড়ল সাজেকের দুটি রিসোর্টসহ চার স্থাপনা

এর আগে, গত বছরের ২০–২২ ডিসেম্বর পর্যন্ত তিন দিন রাষ্ট্রপতির সাজেক সফরের সিডিউল থাকলেও পরে ‘অনিবার্য কারণবশত‘ সফরটি স্থগিত করা হয়। ওই সফরকে কেন্দ্র করে ১৮–২২ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন সাজেকের সব কটেজ–রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নেয় সাজেক কটেজ মালিক সমিতি। পরে রাষ্ট্রপতির সফর বাতিল হলে কটেজ মালিক সমিতিও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে।

তবে আগামী ১০–১২ ফেব্রুয়ারির সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি সাজেক কটেজ মালিক সমিতি।

মেঘ পাহাড়ের উপত্যকা সাজেক ভ্যালি আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়িতে অবস্থিত।

মিশু/ আল / দীপ্ত সংবাদ