দীপ্ত নিউজ
Lead 1

৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।

৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ইন্টার্নদের সমাপনী ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে নির্ধারিত বয়সের পর নতুন করে আইনজীবী হওয়ার সুযোগ সীমিত হতে পারে।

তবে এ উদ্যোগ বাস্তবায়নে কী ধরনের আইনগত বা নীতিগত পরিবর্তন আনা হবে, কবে নাগাদ তা কার্যকর হতে পারে এবং বর্তমানে আইন পেশায় প্রবেশের প্রস্তুতি নেওয়া প্রার্থীদের ক্ষেত্রে কী প্রভাব পড়বে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

আইনমন্ত্রী বলেন, গরিব ও অসহায় মানুষদের ন্যায়বিচার নিশ্চিতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। পেশাগত নৈতিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন , বিচারকদের ক্ষেত্রে যেমন কোনো ভুল বা অসদাচরণ হলে জবাবদিহিতা ও বিচারের মুখোমুখি হতে হয়, তেমনি আইনজীবীদের ক্ষেত্রেও পেশাগত নৈতিকতা ও কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

 

এসএ