শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৩৫ বছর পর নূর হোসেনের ৩৫টি ছবি সবার জন্য উন্মুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৩৫ বছর পর নূর হোসেনের ৩৫টি ছবি সবার জন্য উন্মুক্ত

স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতীক নূর হোসেনের বেশকিছু ছবি সবার জন্য উন্মুক্ত করেছেন আলোকচিত্রী দিনু আলম। নূর হোসেন দিবসের আগের দিন ছবিগুলো উন্মুক্ত করেন কানাডা প্রবাসী এই আলোকচিত্রী।

এভাবেই স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নূর হোসেনের নিহত হওয়ার বর্ণনা দেন আলোকচিত্রী দিনু আলম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে নূর হোসেনের ছবি তুলেছিলেন তিনি। ৩৫ বছর পর সেদিনের তোলা ৩৫টি ছবি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন এই আলোকচিত্রী। ১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এসব ছবির প্রদর্শনী করেন কানাডা প্রবাসী দিনু আলম।

এসময় দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের ঐতিহাসিক দলিল এই ছবিগুলো। তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে ইংরেজি ভাষায় আরো বেশি সংখ্যক বই থাকা প্রয়োজন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে থাকা সাংবাদিক খাইরুজ্জামান কামাল বলেন, ছবিগুলো নতুন প্রজন্মের জন্য প্রামাণ্য দলিল।

দিনু আলমের ছবিগুলো আন্তর্জাতিক ছবির ভান্ডার ফ্লিকার ডটকম এবং উইকিমিডিয়া কমন্স থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। তবে ফটো ক্রেডিট দেয়ার অনুরোধ জানিয়েছেন আলোকচিত্রী দিনু আলম।