৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ ডিসি'কে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্মরত ছিলেন।

সোমবার (২৭ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, তাঁদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন মর্মে বিবেচনা করে। সেহেতু সরকারি চাকরি আইন ২০১৮এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি হতে অবসর দেয়া হয়েছে। বিধি অনুযায়ী এসব কর্মকর্তা অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন।

মন্ত্রণালয় তথ্য অনুযায়ী, অবসরে পাঠানো কর্মকর্তারা বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিসিরা হলেন মোহাম্মদ হেলাল হোসেন (ডিসি, খুলনা), আনার কলি মাহবুব (ডিসি শেরপুর), মো. আবুল ফজল মীর (ডিসি, কুমিল্লা), চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খান, কুষ্টিয়ার ডিসি মো. আসলাম হোসেন, বান্দরবানের ডিসি মোহাম্মদ দাউদুল ইসলাম, নেত্রকোনার ডিসি মঈনউল ইসলাম, নাটোরের ডিসি মো. শাহরিয়ার, শরীয়তপুরের ডিসি কাজী আবু তাহের, চাঁপাইনবাবগঞ্জের ডিসি এ জেড এম নুরুল হক, ময়মনসিংহের ডিসি মো. মিজানুর রহমান, চট্টগ্রামের ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন, লক্ষ্মীপুরের ডিসি অঞ্জন চন্দ্র পাল, রাঙামাটির ডিসি এ কে এম মামুনুর রশিদ।

এ তালিকায় আরও রয়েছেনসুনামগঞ্জের ডিসি মো. আব্দুল আহাদ, কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেন, পাবনার ডিসি মো. জসিম উদ্দিন, খাগড়াছড়ির ডিসি মো. শহিদুল ইসলাম, ঝিনাইদহের ডিসি সরোজ কুমার নাথ, ফেনীর ডিসি মো. ওয়াহিদুজ্জামান, বরিশালের ডিসি এস এম অজিয়র রহমান, ভোলার ডিসি মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পটুয়াখালীর ডিসি মো. মতিউল ইসলাম চৌধুরী, নীলফামারীর ডিসি নাজিয়া শিরিন, রাজশাহীর ডিসি এস এম আব্দুল কাদের, মাগুরার ডিসি মো. আলী আকবর, হবিগঞ্জের ডিসি মাহমুদুল কবীর মুরাদ, কিশোরগঞ্জের ডিসি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাউনাইন, কুড়িগ্রামের ডিসি মোছা. সুলতানা পারভীন, মানিকগঞ্জের ডিসি এস এম ফেরদৌস, চুয়াডাঙ্গার ডিসি গোপাল চন্দ্র দাশ।

প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের মধ্যে কারও বয়স ২৫ বছর হলে সরকার চাইলে তাঁদের চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More