শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

২ মাস পর মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
২ মাস পর মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন শুরু

দুই মাস ৭ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া খনি থেকে আবারও পুরোদমে পাথর উত্তোলন শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) দেশের একমাত্র উৎপাদনশীল এই কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন শুরু হয়।

মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (পিইপিএন্ডএম) মো. আবু তালেব ফরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে খনি ইয়ার্ডে প্রায় আট লাখ মেট্রিক টন পাথর মজুত রয়েছে। বন্ধ থাকা অবস্থায় দুই মাসে দুই লাখ টনেরও অধিক পাথর বিক্রি হয়েছে।

খনি কর্তৃপক্ষ জানায়, সোমবার (৮ এপ্রিল) বিকেল থেকে আংশিক উৎপাদন শুরু হলেও মঙ্গলবার সকাল থেকে খনি ভূগর্ভ থেকে পূর্ণমাত্রায় উত্তোলন কাজ শুরু হয়েছে। এতে প্রতিদিন গড়ে ৫ হাজার টনের অধিক পাথর উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে খনি থেকে পাথর উত্তোলন কাজ করছেন বেলারুশের ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। প্রতিমাসে উৎপাদন বাড়লেও পাথর বিক্রিতে গতি না থাকায় খনির ইয়ার্ডে বিভিন্ন সাইজের প্রায় ১০ লাখ টন পাথরের বিশাল মজুদ গড়ে উঠে।

পাথর রাখার স্থান সংকুলান না হওয়ার কারণ দেখিয়ে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি। এ সময় পাথর উত্তোলন কাজে কর্মরত ৭ শতাধিক শ্রমিক–কর্মচারীকে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেয়া হয়। সব শ্রমিক কাজে যোগদান করায় পাথর উত্তোলনের কর্মযজ্ঞ ভালোভাবেই শুরু হয়েছে।

সুলতান মাহমুদ চৌধুরী/এমবিআর