শিরোনাম
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

২ মার্চ ব্যাহত হবে ইন্টারনেট সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
২ মার্চ ব্যাহত হবে ইন্টারনেট সেবা

বাংলাদেশের বিভিন্ন এলাকায় কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি–এমই–ডব্লিউই–৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইন্টারনেট সেবা সাময়িক ব্যাহত হবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

আরও পড়ুন: ৩ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকবে যেসব এলাকায়

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবমেরিন ক্যাবল (সি–এমই–ডব্লিউই–৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য আগামী ২ মার্চ সকাল ৭টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘন্টা এই ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি–এমই–ডব্লিউই–৫) ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

এই রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন বিএসসিপিএলসির ইন্টারনেট গ্রাহকেরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীর গতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।