শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চাকরি

২ পদে নারী কর্মী নেবে সাউথইস্ট ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
২ পদে নারী কর্মী নেবে সাউথইস্ট ব্যাংক

নারী কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংক লিমিটেড।ব্যাংকটি অভিজ্ঞতা ছাড়াই ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড–২ ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে জনবল নেবে। শুধু নারী প্রার্থীরা এ দুই পদে আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড–২

পদসংখ্যা: উল্লেখ নেই

যোগ্যতা: বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০–র স্কেলে কমপক্ষে ২.৮০ সিজিপিএ থাকতে হবে। তবে একটি সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

বেতন: শিক্ষানবিশকালে প্রথম বছর বেতন ২৮,০০০ টাকা। পরের বছর ৩২,০০০ টাকা। দুই বছর পর বেতন হবে ৩৭,০০০ টাকা।

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)

পদসংখ্যা: উল্লেখ নেই

যোগ্যতা: বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। স্নাতক পর্যায়ে সিজিপিএ ৪.০০ এর স্কেলে কমপক্ষে ২.৮০ সিজিপিএ থাকতে হবে।

বেতন: শিক্ষানবিশকালে প্রথম বছর বেতন ২৬,০০০ টাকা। পরের বছর ৩০,০০০ টাকা। দুই বছর পর বেতন হবে ৩৬,০০০ টাকা।

যেভাবে আবেদন করতে হবে–

আগ্রহী নারী প্রার্থী অনলাইনে এ লিংক https://www.southeastbank.com.bd/?page=career থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারেন। প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।

আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত।

 

এসএ/দীপ্ত নিউজ