শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

২৯ বছর পর গাদ্দাফিতে আন্তর্জাতিক ম্যাচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৯ বছর পর গাদ্দাফিতে আন্তর্জাতিক ম্যাচ

২৯ বছর পর আইসিসি ইভেন্টের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। ২০১১ বিশ্বকাপে সহ আয়োজক হিসেবে দেশটির নাম থাকলেও সেবার নিরাপত্তাজনিত কারণে সরে যায় ম্যাচগুলো। ১৯৯৬ বিশ্বকাপ ফাইনাল হয়েছিল যে মাঠে সেই গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

তবে সময়মতো স্টেডিয়ামটির কাজ শেষ হবে কি–না, সেই শঙ্কা নিয়ে সপ্তাহ খানেক আগেও ভারতীয় গণমাধ্যমগুলোতে নেতিবাচক শিরোনাম হয়েছিলো পাকিস্তান। দু–দফা সময় বাড়িয়ে অবশেষে সম্পন্ন হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ভেন্যু, গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডও সেই ছবি ও ভিডিও প্রচার করেছে একাধিকবার। আগামী ১১ ফেব্রুয়ারি আইসিসির কাছে মাঠ হস্তান্তর করার কথা পিসিবির। সেদিনই জমকালো আয়োজনে পাকিস্তানের সবচেয়ে অত্যাধুনিক এই স্টেডিয়ামের উদ্বোধনের কথা রয়েছে। ২২ ফেব্রুয়ারি এ মাঠে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।