শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

২৮ অক্টোবর ঢাকার কোনো প্রবেশপথই বন্ধ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৮ অক্টোবর ঢাকার কোনো প্রবেশপথই বন্ধ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

 

আগামী ২৮ অক্টোবর (শনিবার) ঢাকার কোন প্রবেশ পথ বন্ধ থাকবে না। তবে চেকপোস্ট থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন, শান্তিপূর্ণ সমাবেশের ব্যাপারে কোনো সমস্যা নেই। কিন্তু জনজীবনে বিপর্যয় আসলে সেটা দেখবে আইন–শৃঙ্খলা বাহিনী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সমাবেশের অনুমতি দিবে ঢাকা মহানগর পুলিশ। এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।

এক প্রশ্নে জবাবে তিনি বলেন, আনসারদের তল্লাশি করার ক্ষমতা দেয়ার বিষয়টি সঠিক নয়। এটা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নির্বাচন ও সরকার পরিবর্তন সংবিধান মেনেই হবে।

 

এসএ/দীপ্ত নিউজ