শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

২৭ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৭ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
২৭ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব- ১৪। (নিজস্ব ছবি)

টাঙ্গাইলে পারিবারিক কলহে ২৭ বছর আগে মাকে হত্যা করে পালিয়ে বেড়ানো ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাব- ১৪। শনিবার (১ এপ্রিল) মধ্যরাতে আশুলিয়ার কান্দাইল এলাকা থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাদশা মিয়া (৫৫) কালিহাতী উপজেলার কালোহা এলাকার হাসমত আলীর ছেলে।

র‍্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, ১৯৯৬ সালে পারিবারিক কলহের জেরে মা ও বোনের সাথে ঝগড়ার এক পর্যায়ে ধারালো দা দিয়ে মা তমিরন নেছাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পর থেকেই বাদশা মিয়া পলাতক ছিল।

পরে কালিহাতী থানায় একটি হত্যা মামলা হয়। ২০০৪ সালের ১৮ ফেব্রুয়ারি অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত বাদশা মিয়াকে মৃত্যুদন্ডের আদেশ দেন।

 

এমি/দীপ্ত