শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
অর্থনীতি

২৪ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৭৮২ কোটি টাকা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
২৪ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৭৮২ কোটি টাকা

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৩৪ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৮ হাজার ৭৮২ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরিফ হোসেন জানান, গতকাল সোমবার প্রবাসী আয় এসেছে ৯৯৬ কোটি ৩০ লাখ টাকা। গত বছরের আগস্ট মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৫ দশমিক ৭০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৫১৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৪৩৩ কোটি ৯০ লাখ ডলার।