শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
খেলা

২৩ বছর পর,এই প্রথম বিশ্বকাপে মুখুমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
২৩ বছর পর,এই প্রথম বিশ্বকাপে মুখুমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

১৯৯৭ থেকে ২০২২—২৫ বছর ধরে একে অপরের বিপক্ষে খেলছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। দীর্ঘ এ সময়ে বাংলাদেশ দল সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, সবচেয়ে বেশি টি-টোয়েন্টিও। কিন্তু বিশ্বকাপে মুখোমুখি একবারও হয়নি।

বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক ১৯৯৯ সালে। ওয়ানডেতে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম দেখার পর এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপ হয়েছে ছয়টি। ২০১৯ সালে হওয়া সর্বশেষ বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলেনি। বাকি পাঁচ আসরের কোনোটিতেই একবারের জন্যও দুই দলের দেখা হয়নি।

একই কাণ্ড টি-টোয়েন্টিতেও। ২০০৭ সালে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর চলছে। আগের সাত আসরের মধ্যে ২০০৯ ও ২০২১ আসর খেলেনি জিম্বাবুয়ে। বাকি পাঁচটিতে খেললেও বাংলাদেশের সঙ্গে দেখা হয়নি। অথচ ২০০৬ থেকে বিশ্বকাপের আগে পর্যন্ত সর্বোচ্চ ১৯ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল।

প্রতিনিয়ত দেখা হওয়ার পর এখনো বিশ্বকাপে ‘অচেনা’ দুই প্রতিপক্ষ বাংলাদেশ-জিম্বাবুয়ে। বাংলাদেশের বিশ্বকাপে অভিষেকের পর কেটে গেছে ২৩ বছর, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে হয়েছে ১৩টি বিশ্বকাপ। এতটা বছর আর এতগুলো আসর পেরিয়ে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

সুপার টুয়েলভের নিজিদের তৃতীয় ম্যাচে আগামীকাল সকাল ৯ টায় ব্রিজবেনে মুখুমুখি হবে দু’দল।

আল\দীপ্ত